ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেল ৫টার দিকে ২ নং কাঞ্চননগর ইউনিয়নের মোশাররফ আলী গোমস্তার বাড়িতে হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার মোহাম্মদ করিমের পুত্র। সে পরিবারের সবার ছোট এবং আদরের সন্তান ছিল বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির উঠানে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে অসাবধানতাবশত পাশের জলাশয়ে পড়ে যায় শিশুটি। পরে তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।












