ওয়াছিয়া আহমদিয়া সুন্নীয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ, জমিয়তুল মোদাররেছিন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অধ্যক্ষ ছৈয়দ মাওলানা মুহাম্মদ আবু ছালেহ বলেছেনআসন্ন দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জন্য প্রথম সোপানের মাধ্যমে শুরু হয় একজন শিক্ষার্থীর জীবন গঠনের পথচলা। সুতরাং এক্ষেত্রে কোন প্রকার উদাসীনতা ও শৈতিল্যতা প্রদর্শন মোটেও কাম্য নয়। তাই জীবন যুদ্ধের এ মাহেন্দ্রক্ষণে কোনরূপ পরাজয় বা ব্যর্থতাকে আলিঙ্গন করা যাবে না। কেননা আজকের শিক্ষার্থীরাই হচ্ছে দেশজাতির ভবিষ্যৎ কর্ণধার।

ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদরাসার উদ্যোগে গতকাল রোববার সকাল ১০ টায় মাদরাসা অডিটরিয়ামে ২০২৬ দাখিল পরীক্ষার্থীদের জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ এর সভাপতিত্বে মুহাম্মদ মুনিরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনউপাধ্যক্ষ কাজী মুহাম্মদ মফিজুর রহমান, মাওলানা আবু তৈয়ব, মাওলানা আবুল হোসাইন, মাওলানা শওকত হোসাইন, মাওলানা আবদুল আলিম, মাওলানা শফিউল আলম, মাওলানা আবদুল বারী, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা মনির হোসাইন, মাওলানা আবদুল করিম, মাষ্টার মুহাম্মদ ইসমাইল, আবদুল করিম, ইফ্‌ফাৎ জাহান, রুমা আকতার, তাসলিমা ইসলাম, ইসরাত সারমিন, চেমন আরা বেগম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ২৬ লিটার চোলাই মদ ও বাইকসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধবিশ্ব হিমোফিলিয়া দিবসে বৈজ্ঞানিক সেমিনারসহ নানা আয়োজন