হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম শাখা এবং হেমাটোলজি বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উদ্যোগে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। বেলুন উড়িয়ে গতকাল দিবসের উদ্বোধন করা হয়। এছাড়া ছিল র্যালি, লিফলেট বিতরণ, সচেতনতামূলক মিডিয়া ব্রিফিং এবং বৈজ্ঞানিক সেমিনার। দিবসের কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিন, চমেকের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মোহা: আব্দুর রব, হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জসিম উদ্দিন, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নুর, গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. নার্গিস সুলতানা মুন্নী ও সহকারী অধ্যাপক ডা. তসলিমা আক্তার। বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভায় হিমোফিলিয়া, ডায়াগনোসিস, চিকিৎসা, ম্যানেজমেন্ট বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন ডা. দ্বিপান্বিতা দে। আলোচনায় অংশ নেন হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অখিল রঞ্জন বিশ্বাস, ডা. তুলি দত্ত, ডা. অদিতি গোস্বামী, ডা. নাদিয়া খানম, ডা. শায়েলা, ডা. প্রীতম, ল্যাব ইনচার্জ মো. আবু ছায়েম প্রমুখ। উপস্থিত ছিলেন হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের সহসভাপতি মো. দিদারুল আলম, অর্থ সম্পাদক মো. মহিউদ্দিনসহ অন্যরা। প্রেস বিজ্ঞপ্তি।












