১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে নগরীর মধ্যম পতেঙ্গার ওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ন পরিষদের উদ্যোগে সভা ও দোয়া মাহফিল ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। ওয়াইজ মোহাম্মদ চৌধুরী পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি হোসাইন মোহাম্মদ মোরশেদ, সেক্রেটারি তৌকির উসমান শান্ত, অর্থ সম্পাদক আব্দুর রহমান মামুন, সহ–সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খোকন, সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মৌলানা আব্দুল হালিম। প্রেস বিজ্ঞপ্তি।













