ক্লান্ত মোম নিভে যায়
যে আতর গন্ধ ছড়াতো সেও
যে আগুন সিগারেট ধরাতো সেও
ভাসাভাসা চোখে ক্লান্ত ভাষা।
মোমের পুড়ে যাওয়া
আতরের সুবস হাওয়া
শুধু অপমান সয়ে
ভস্ম হতে কে চায়?
অপেক্ষা নিভে যাবার
ডুবুরি হয়ে ডুবে যায়
চাঁদ…
পৃথিবী আজ হাসপাতাল
বিজ্ঞান আইসিইউ তে
সব পুরোনো কথা?!
তবে কেনো?!
নির্লিপ্ত আকাশ বাতাস আলো।
সব সব সব প্রার্থনা শব্দ
শবদেহ….
উপরের প্রলাপগুলো
এ আই এর সাথে একান্তে।
ঈদেও আজান নেই।










