এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার সুন্নিয়া মাদ্রাসার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। কো–অর্ডিনেটর মোহাম্মদ আজমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজির পাড়া মডেল সমাজের সভাপতি মো. মঈন উদ্দিন চৌধুরী। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া সাংবাদিক ও সংগঠক সাইফুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার। এছাড়া উপস্থিত ছিলেন চীফ কো–অর্ডিনেটর মোহাম্মদ এমদাদ উদ্দীন চৌং, কো–অর্ডিনেটর মো. ইউনুস, অনুষ্ঠানের আহ্বায়ক হাফেজ হাসানুল বান্নাহসহ শিক্ষক–শিক্ষিকাবৃন্দ। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ৯টি গ্রুপে বিভক্ত হয়ে প্রায় ১২০টি বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।












