এভারকেয়ার হসপিটালে ইপিআই ভ্যাক্সিনেশন সেন্টার চালু

| সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:০০ পূর্বাহ্ণ

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্প্রতি সরকার অনুমোদিত ইপিআই ভ্যাক্সিনেশন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। চট্টগ্রামের বাসিন্দারা এখন অনায়াসে এই হসপিটালে এসে ইপিআই টিকাসমূহ গ্রহণ করতে পারবেন। ইপিআই টিকাসমূহ হলো যক্ষা, ডিফথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি, নিউমোকক্কাল নিউমোনিয়া, পোলিও মাইলাইটস, হাম ও রুবেলা। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, শিশুদের বিভিন্ন রোগ প্রতিষেধক টিকা সময়মত দেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রতিষেধক গ্রহণের মাধ্যমে শিশুরা আসন্ন অনেক রোগ থেকে নিস্তার পায়। এভারকেয়ার হসপিটাল বন্দরনগরীর মানুষকে সর্বোত্তম সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার অনুমোদিত ইপিআই ভ্যাক্সিনেশন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের এই প্রতিশ্রুতিকে আরও অগ্রগামী করে তুলেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রভাষার আন্দোলন স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ভিত্তি
পরবর্তী নিবন্ধভাষা আন্দোলন স্বাধীন বাঙালি জাতিসত্তার বীজ রোপণ করেছিল