এবার উরুগুয়ের বিপক্ষে ড্র কেপ ভার্দের

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপে এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২২ গোলে ড্র করেছে কেপ ভার্দে। এর মধ্য দিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে টুর্নামেন্টে আরেকটি স্মরণীয় ফল তুলে নিল দলটি। এর আগে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য রুখে দিয়েছিল কেপ ভার্দে। আজকের এই ড্র শুধু একটি পয়েন্ট নয়, এর ফলে কেপ ভার্দের বিশ্বকাপ অভিযানের ইতিহাসে আরেকটি গর্বের অধ্যায় যোগ হলো। মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত উরুগুয়েকেপ ভার্দে ম্যাচ ২২ গোলে ড্র হয়েছে। ‘এইচ’ গ্রুপের এই দুই দলই আগে একটি করে ম্যাচ খেলে ১ পয়েন্ট করে পেয়েছে। ম্যাচের ২১ মিনিটে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের জালে ৩০ গজ দূরত্বের ফ্রিকিক থেকে গোল করলেন কেপ ভার্দের কেভিন পিনা। কেপ ভার্দের এটাই প্রথম বিশ্বকাপ। জনসংখ্যার হিসাবে বিশ্বকাপে অংশ নেওয়া তৃতীয় ক্ষুদ্রতম দেশ তারা। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের দেখা পেল কেপ ভার্দে এবং সেই গোলে ম্যাচে এগিয়ে যায় তারা। ম্যাচের ৪৪ মিনিটে বক্সে উড়ে আসা বলে হেড করার চেষ্টা করেন দুই দলের দুই খেলোয়াড়। কেউই বলে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি। বলটি কেপ ভার্দের পোস্টে লেগে ফিরলেও ফিরতি বলকে জালে পাঠান উরুগুয়ে মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো আরাউহো। প্রথমার্ধের যোগ করা সময়ের ৬ মিনিটে সতীর্থের হেড থেকে পায়ের টোকায় গোল করেন উরুগুয়ে মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। ফলে প্রথমার্ধের ফলাফল দাঁড়ায় উরুগুয়ে ২১ কেপ ভার্দে। ৬১ মিনিটে সমতায় ফেরে কেপ ভার্দে। দলের হয়ে গোল করেন হেলিও ভারেলা। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। গোল হয় উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা ও গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভয়াবহ ভুল বোঝাবুঝিতে। বল ক্লিয়ার করতে গিয়ে অলিভেরা বলটিতে ঠিকমতো পা লাগাতে পারেননি। এদিকে মুসলেরা ছিলেন নিজের জায়গা থেকে অনেকটা এগিয়ে। সেই সুযোগে ভারেলা বলের কাছে পৌঁছে ভালোভাবে নিয়ন্ত্রণে নেন এবং দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে দেন।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার হাতছানি বাংলাদেশের
পরবর্তী নিবন্ধঅবশেষে গ্যালারিতে ভোজিনহার মা