২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। তবে দীর্ঘ ১৫ বছর পর আবারও ইংলিশ কন্ডিশনে সাদা পোশাকের ক্রিকেট খেলার সুযোগ তৈরি হয়েছে টাইগারদের সামনে। অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২০২৭ সালের গ্রীষ্মে বাংলাদেশকে একটি টেস্ট ম্যাচ খেলার আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ২০২৭ সালের মে মাসের শেষ দিকে লর্ডস কিংবা অন্য কোনো ভেন্যুতে হতে পারে ম্যাচটি। তবে ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। কারণ এর পরের মাসেই ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল।
ফাইনাল কোন মাঠে আয়োজন করা হবে, তার ওপর নির্ভর করছে বাংলাদেশের বিপক্ষে টেস্টের ভেন্যু।










