এই দিনে

| শনিবার , ২০ জানুয়ারি, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

১২৬৫ ওয়েস্ট মিনিস্টার হলে র্ইংলিশ পার্লামেন্টের প্রথম সভা হয়।

১৬৮১ ইতালীয় সংগীত স্রষ্টা ফ্রন্‌চেসকো–বার্তোলোম্মেও কোন্তি–র জন্ম।

১৭১৬ ফরাসি মনীষী ঝাঁ–ঝ্‌াক বার্তেলমি–র জন্ম।

১৭৬৩ আইরিশ জাতীয়তাবাদী থিওবল্ড উল্‌ফ টোন–এর জন্ম।

১৭৭৫ ফরাসি পদার্থবিদ আঁদ্রা মারি আঁপের–এর জন্ম।

১৮০৫ লন্ডন ডক (জাহাজঘাটা) প্রথম উন্মুক্ত হয়।

১৮১৩ জার্মানি কবি ও ঔপন্যাসিক খ্রিস্টোফ ভিলান্ড–এর মৃত্যু।

১৮১৭ কলকাতায় যুক্তিবাদী বাঙালি তরুণদের পীঠস্থান হিন্দু কলেজ চালু হয়। পরে এর নাম হয় প্রেসিডেন্সি কলেজ।

১৮৬৮ বাগ্মী রামগোপাল ঘোষের মৃত্যু।

১৮৭০ বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয়।

১৮৭৩ নোবেলজয়ী (১৯৪৪) নরওয়েজীয় লেখক ইয়োহানেস ইয়েনসন–এর জন্ম।

১৮৭৫ ফরাসি চিত্রশিল্পী ঝাঁসোয়া মিলে–র মৃত্যু।

১৮৯২ প্রথম বাস্কেটবল খেলা হয় আমেরিকার স্প্রিং ফিল্ডে।

১৯০০ ইংরেজ সমাজ সংস্কারক লেখক ও সমালোচক জন রাসকিন–এর মৃত্যু।

১৯০২ বিপ্লবী তুর্কি কবি নাজিম হিকমত–এর জন্ম।

১৯২০ ইতালীয় চলচ্চিত্র নির্মাতা ফেদেরিকো ফেল্লিনির জন্ম।

১৯২৫ ব্রিটেন ও চীন পিকিং চুক্তি স্বাক্ষর করে।

১৯২৫ নিকারাগুয়ার কবি এর্নেস্তো কার্দেনাল–এর জন্ম।

১৯২৮ বিচারপতি স্যার চন্দ্রমাধব ঘোষের মৃত্যু।

১৯৪৪ ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনী বার্লিনে ২,৩০০ টন বোমা নিক্ষেপ করে।

১৯৪৪ মার্কিন মনোবিদ জেম্‌স্‌ ক্যাটেল–এর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন
পরবর্তী নিবন্ধশহীদ আসাদ : নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের মূর্ত প্রতীক