চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, নগর পরিকল্পনাবিদ প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কদম মোবারক শাহী জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, দাতা সদস্য ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী ও মসজিদের মুসল্লিগণ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের ঈমাম মাওলানা আবুল কাশেম।
প্রসঙ্গত, গত কিছুদিন যাবত করোনায় আক্রান্ত হয়ে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইঞ্জিনিয়ার আলী আশরাফ। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানাস্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











