১৬ নম্বর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, করোনায় মৃত্যুবরণকারী আবদুর রহমান স্মরণে নাগরিক শোকসভা গতকাল বিকেল ৫টায় চকবাজারস্থ মতি টাওয়ার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। নাগরিক শোকসভা পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। একেএম আনিসুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন আহমেদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বেদারুল আলম চৌধুরী, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আনসারুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রমজু, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী, কে বি এম শাহাজান, হেলাল আকবর চৌধুরী বাবর, কাউন্সিলর সাঈদ গোলাম হায়দার মিন্টু, রুমকি সেনগুপ্ত, নজরুল ইসলাম লেদু প্রমুখ।
আবদুর রহমানের স্মৃতিচারণ করে নওফেল বলেন, তার মৃত্যুর মধ্যে দিয়ে আওয়ামী লীগ একজন বলিষ্ঠ, দৃঢ়চেতা ও জনদরদী নেতাকে হারাল। উনার অভাব কখনো পূরণ হওয়ার নয়। তিনি আমাদের সবার মাঝে বেঁচে থাকবেন।
মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে এমন কোনো মিটিং মিছিল ছিল না, যেখানে আবদুর রহমান ছিলেন না। প্রতিটি মিছিল-মিটিংয়ে তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিতেন। প্রেস বিজ্ঞপ্তি।










