ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সিবিইউএফটি ভাইস চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ

| বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইউজিসি চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব নেওয়ায় সিবিইউএফটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ভিসি ড. ওবায়দুল করিম। তিনি সিবিইউএফটির বর্তমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ইউজিসি চেয়ারম্যানকে তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এতে সিবিইউএফটি’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ তাঁর পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন এবং সিবিইউএফটির একাডেমিক কার্যক্রম উন্নত মানসম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উভয় শিক্ষাবিদ ইউজিসি ও সিবিইউএফটির মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে সিবিইউএফটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে জাটকা সংরক্ষণ সপ্তাহ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী নিবন্ধনব্বই দশকের রাউজান উপজেলা ছাত্রদলের পুনর্মিলনী