জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রামস্থ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল (ইউএসটিসি) কর্মচারী ইউনিয়ন (সিবিএ) নেতৃবৃন্দ। কর্মরত ৩০০ জন শ্রমিক-কর্মচারীর বকেয়া মজুরি পরিশোধ, সিবিএ নেতৃবৃন্দসহ ৩৫ জনকে চাকুরিচ্যুত ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে চাকরিতে দাবিতে গতকাল বুধবার এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিবিএর সভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. সোলেমান, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফর আলী, শ্রমিক লীগ বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. মিরন হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, মো. আজিজুর রহমান, মো. সোহেল, মো. হেমায়েত, মো. এনাম, মো. গাফ্ফার, মো. মাসুদ, মো. ইউনুস ও মো. নাজিম। প্রেস বিজ্ঞপ্তি।













