ইউএনওর গাড়িতে ইটবাহী ট্রাকের ধাক্কা ।। অল্পের জন্যে রক্ষা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

বেপরোয়া গতির একটি ইটবাহী ডাম্পার ট্রাকের ধাক্কায় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এর আগে ট্রাকটি যাত্রীবাহী একটি সিএনজিচালিত টেক্সিকে ধাক্কা দিলে ৪ যাত্রী গুরুতর আহত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
জানা যায়, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী পুকুরিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি সড়কের কাজ দেখে সদরে ফেরার পথে গতকাল বুধবার সকাল ১১টার দিকে পুকুরিয়ার ঝিঝি ফকির মাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন। একটি ইটবাহী ড্রাম ট্রাক প্রথমে সিএনজি টেঙিকে ও পরে ইউএনওর গাড়িতে আঘাত করে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত রয়েছেন ইউএনও। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।
ঘটনার ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ইউএনওর গাড়ির দুর্ঘটনায় শিকার হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমহামারীকালে ৮ হাজার ১৮৭ ব্যক্তির দাফন সৎকারে সহায়তা দিয়েছে গাউসিয়া কমিটি
পরবর্তী নিবন্ধদুদিন পরপর কারা লাগায় আগুন?