আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ–কমিটিতে চট্টগ্রাম থেকে প্রফেসর জান্নাতুল নুর তানিয়াসহ মোট ৯জন স্থান পেয়েছেন। গত ৩০ অক্টোবর আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ–কমিটি প্রকাশ করা হয়েছে। গত ৩১ অক্টোবর দৈনিক আজাদীতে ৮জনের নাম প্রকাশ হয়েছিল। উপ কমিটিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শহীদুল ইসলাম পিন্টুর সহধর্মিনী প্রফেসর জান্নাতুল নুর তানিয়া এবং মুহাম্মদ মুনীর উদ্দীন চৌধুরীও রয়েছেন।












