আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ৯:৩০ পূর্বাহ্ণ

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার পবন বাধেকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইশরাত জাহান ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারকে ঢাকার অবস্থান জানিয়েছেন। খবর বাংলানিউজের।

সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছেন। তিনি ভারতের গণমাধ্যম এবিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা সবসময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে পরিস্থিতি ইউনূসের সময়ে ছিল, সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়। হিমন্ত শর্মা পুশব্যাক প্রসঙ্গ তুলে ধরে বলেন, রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে পুশব্যাক করা হয়।

সূত্র জানায়, বাংলাদেশ এই মন্তব্যকে বাংলাদেশভারত সম্পর্কের জন্য অবমাননাকর বলে অভিহিত করেছে এবং অসন্তোষ প্রকাশ করেছে।

পূর্ববর্তী নিবন্ধতথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ১ হাজার ৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত
পরবর্তী নিবন্ধনড়বড়ে সেতুতে ভারী ট্রাক,যোগাযোগ বিচ্ছিন্ন লংগদু