আসন্ন জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.)-এ আনজুমানকে সহযোগিতা প্রদান করতে হবে

গাউসিয়া কমিটির মতবিনিময় সভায় মনজুর আলম

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

আসন্ন ১২ রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুছে ঈদএ মিলাদুন্নবী (.) সফল করার জন্য আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে। জুলুছসহ আনজুমানের যাবতীয় কর্মসূচি বাস্তবায়নে গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা সর্বদা প্রস্তুত থাকে। এবারও আপনাদের সর্বোচ্চটা দিবেন বলে আশা করি। জুলুছ খুবই সন্নিকটে। আমাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।

গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সাথে চট্টগ্রাম মহানগরের থানা ও ওয়ার্ড, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা এবং আওতাধীন থানা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল শনিবার বাদে আসর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, জুলুছওরস আমাদের মুখ্য নয়। আমাদের মুখ্য কার্যক্রম হচ্ছে শিক্ষা নিয়ে। জামেয়াসহ সারাদেশে শত শত শিক্ষা প্রতিষ্ঠান আমরা পরিচালনা করছি। গাউসিয়া কমিটি বাংলাদেশের মতো বিশাল কর্মী বাহিনী থাকাতে আনজুমান এসকল কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারছে। এজন্য আপনাদের শুকরিয়া আদায় করছি।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), কেবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমান ও কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সদস্য ওয়াহিদ মালেক, আশফাক আহমেদ, মুহাম্মদ ইলিয়াছ, আনজুমান সদস্য নুরুল আমিন, আর. ইউ চৌধুরী শাহীন, দা’ওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, সদস্য সচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মু’আল্লিম মাওলানা মুহাম্মদ হাসান কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিগত বছরের জুলুছের পর্যালোচনার পাশাপাশি যাকাতফিতরা কালেকশনের জন্য এবারও পুরস্কার প্রদানের ঘোষণা, রসিদ বই গ্রহণের ক্ষেত্রে স্ব স্ব থানা কমিটির প্যাডে আবেদন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, মাসিক তরজুমানের প্রসার, এক ব্যক্তি দুয়ের অধিক কমিটিতে না থাকা এবং যেকোন একটিতে দায়িত্বে থাকাসহ সাংগঠনিক শৃঙ্খলা, নিয়মনীতি যথাযথ অনুসরণ এবং সর্বোপরি আনজুমানগাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মেনে নিয়ে তা যথাযথ বাস্তবায়ন করাসহ সভায় আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, নতুন চিন্তা ও উদ্যোক্তা তৈরিও অন্যতম উদ্দেশ্য
পরবর্তী নিবন্ধ‘জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে কোনো গড়িমসি চলবে না’