ইসলামে আকিদা বা বিশ্বাসের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহলে সুন্নাত ওয়াল জামা’আত হলো কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে সাহাবায়ে কেরাম, আহলে বায়তে রাসুল (দ.)’র অনুসৃত বিশুদ্ধ আকিদা। যেকোনো সৎকর্ম বা ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য বিশুদ্ধ আকিদা থাকা অপরিহার্য। ভ্রান্ত বিশ্বাসের ওপর ভিত্তি করে কোনো আমল গ্রহণযোগ্য হয় না। বিশুদ্ধ আকিদা মানুষের জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও আশাবাদী করে তোলে। পরকালে নাজাত বা মুক্তি প্রাপ্ত হয়। ইসলামের সকল বিধান ও কর্মের মধ্যে যেমন ঈমানের গুরুত্ব বেশি, তেমনিভাবে সকল ইসলামী ইলম বা জ্ঞানের মধ্যে ঈমান বা আকীদা বিষয়ক জ্ঞানের গুরুত্ব সবচেয়ে বেশি। এজন্য আমাদের সবাইকে সজাগ থাকা একান্ত দায়িত্ব এবং কর্তব্য।
গত ৯ জুন আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া মহানগর শাখার ব্যবস্থাপনায় চট্টগ্রাম কোতোয়ালী, টিএন্ডটি রোডস্থ খানকায়ে আজিজিয়া শরীফে হযরত আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল–কাদেরী (রহ:)’র স্মরণে মাসিক ফাতেহা শরীফ মাহফিল তরিক্বতের তালিমী জ্লসা ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহ্ সূফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মা.জি.আ.) সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন কাদেরী। এসময় বক্তব্য রাখেন মাওলানা মুফতি মুহাম্মদ নেয়ামত উল্লাহ আলকাদেরী, মাওলানা মঈনুদ্দিন খান মামুন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ বেলাল হোসেন আলকাদেরী, মাওলানা ইয়াসিন আনছারী, মাওলানা এমরান হোসেন আলকাদেরী প্রমুখ। পরিশেষে, দেশ ও জাতির শান্তি কামনায় মিলাদ, কিয়াম, মোনাজাজের মধ্য দিয়ে উক্ত মাহফিল সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











