আমার পুষি

ফেরদৌস জামান খোকন | বুধবার , ১০ জুন, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

আমার পুষি অনেক খুশি

ইঁদুর ছানা ধরে,

খাবে বলে নানা ছলে

কত কিছু করে।

দিলে তাজা মাছের ভাজা

চুপটি করে খেয়ে,

লাগলে খিদে পুষি রেগে

থাকে শুধু চেয়ে।

সবার আগে পুষির ভাগে

দিতে হবে খাবার,

খাওয়া হলে যাবে চলে

সবটা করে সাবাড়।

এমন ভাবে দিনটা যাবে

পুষি পেলে খাদ্য,

চুপিসারে ইঁদুর মারে

বাজায় থালায় বাদ্য।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলছি : মেয়র
পরবর্তী নিবন্ধখোকার চোখে ঘুম