বিষন্ন নয়নে চেয়ে থাকি পথের ধুলো
কেটে যায় দিনরাত এই পথে
জন্ম আমার পথে; বেড়ে উঠাও পথে,
নাম আমার পথশিশু।
কি দোষে হলাম পথে
তা এই পথও জানেনা,জানো কি?
তোমাদের মত হতে চায় মন আমার
তোমাদের মাঝে কি নিবে আমাদের!
জরাজীর্ণ ধুলো মাখা কাপড়ে
উষ্কখুষ্ক চুলে এলোমেলো চেয়ে থাকি
আধুনিক সভ্যতার আধুনিকতাকে
যেখানে পথশিশুর কোনো অধিকার নেই।
স্বপ্নতো আমার হয়,
এমন কেন হয় আমাদের জীবন
জন্ম আমার পাপ,
এই সভ্যতা থেকে কি কখনো
এই নাম হারিয়ে যাবে না
হয়ত না।
আমাদেরও ইচ্ছে হয় এক চিলতে রোদ্দুর মাখতে
আমরাও স্বপ্ন দেখি বইয়ের সাথে বন্ধুত্ব করতে
এই সভ্যতার ছায়া হয়ে নয়
হাতেহাত রেখে মায়ার শহর গড়তে
ইচ্ছে হয় আমাদেরও।













