আমরা দল মত নির্বিশেষে সকলের হয়ে দায়িত্ব পালন করতে চাই

বাঁশখালীতে সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধনে এমপি জহিরুল ইসলাম

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর চাম্বলে ও কাথরিয়ায় আড়াই কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম। গতকাল রোববার কাথরিয়া ইউনিয়নে ৬৫ লাখ টাকা ব্যয়ে গোয়াজ চৌধুরী সড়ক, ৬৫ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ বাগমারা খলিল আহমেদ সড়ক, ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে চাম্বল ডেপুটিঘোনা সড়কের কার্পেটিংয়ের কাজ শেষে চলাচলের জন্য উদ্বোধন করা হয়। এসময় তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের সুদৃষ্টি রয়েছে। তারই ধারাবাহিকতায় কাথরিয়া ও চাম্বলে তিনটি সড়কের উদ্বোধন করা হচ্ছে। আমরা দল, মত, নির্বিশেষে সকলের হয়ে দায়িত্ব পালন করতে চাই।অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনীরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট আবেদন
পরবর্তী নিবন্ধমাদ্রাসা পরিচালককে পুলিশে দিলেন বিক্ষুব্ধ অভিভাবকেরা