আবু সুফিয়ানের পক্ষে ফিরিঙ্গিবাজার এলাকায় প্রচারণা

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৬ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মাঠে নেমেছে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল।

৩০ জানুয়ারি বিকালে ফিরিঙ্গি বাজার এলাকায় কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েলে এলাকায় সক্রিয়ভাবে প্রচারপ্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ,এবং পথসভাসহ নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছেন। এ সময় কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল জানান, আবু সুফিয়ান একজন পরীক্ষিত,জনবান্ধব ও ত্যাগী নেতা হিসেবে তিনি চট্টগ্রাম৯ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি, সে সাথে তিনি আরো বলেন, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে দক্ষতা উন্নয়ন কর্মশালা
পরবর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান