চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম-আনোয়ারা উপজেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিষদ গঠন করা হয়েছে।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আলী আকবর সুমন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম হৃদয় এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাসান (সাগর)।
২০২৬-২০২৮ মেয়াদের জন্য নবনির্বাচিত এ পরিষদকে শুভেচ্ছা জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।













