আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১২:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আজহার ইসলাম রাইয়ান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজহার ইসলাম রাইয়ান ওই এলাকার মো. শহিদুল ইসলাম শাহেদ ও মোছাম্মৎ রাজমিনের একমাত্র ছেলে।

তার বাবা মো. শহিদুল ইসলাম শাহেদ স্বেচ্ছাসেবক দল ৩ নম্বর রায়পুর ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় শাখাওয়াত হোসেন শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেল ৫টার দিকে শিশুটি খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধবনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন