আনোয়ারায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

আনোয়ারায় চাতরী ইউনিয়নের তিনটি উচ্চ বিদ্যালয়ের অর্ধ শতাধিক এসএসসিতে জিপিএ৫ ও জিপিএ৪ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিকালে চাতরী ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন

শিক্ষানুরাগী এডভোকেট নুরুল কবির রানা। স্থানীয় ইউপি সদস্য নিতাই চন্দ্র দে’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মিলন কান্তি শীল, সাংবাদিক এম নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মো. ইমরান হোসাইন, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন, চাতরী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রমজান আলী, যুবদল নেতা সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা রাশেদ ইকবাল, মোহাম্মদ জিকু, শুভ দেবনাথ, জাকারিয়া, সিফাত, রায়হান, মারুফ, হামিদ, অয়ন পাল, অমিত নাগ, নিসান নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এডভোকেট নুরুল কবির রানা বলেন, এলাকার শিক্ষার উন্নয়নে আমি কাজ করে যাব, আমি সবার সহযোগিতা নিয়ে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি ঝড়ে পড়া শিক্ষার্থীদেরও স্কুলগামী করতে কাজ করে যেতে চাই।

পূর্ববর্তী নিবন্ধকাটিরহাট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী
পরবর্তী নিবন্ধশিক্ষা একটি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি জোগায়