আনোয়ারায় কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য রুখে দেওয়ার দাবি

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:০৫ পূর্বাহ্ণ

আনোয়ারার শোলকাটা এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা, চুরিছিনতাই, চাঁদাবাজি ও কিশোরগ্যাং এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আতংকিত এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে। গত বুধবার স্থানীয় একটি কমিনিউটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কাসেম, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, শোলকাটা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের সওদাগর, আবছার উদ্দিন সিকদার, শহিদুল ইসলাম হান্নান, মোহাম্মদ আলমগীর চৌধুরী, ফরিদুল আলম, মোহাম্মদ হোসেন, পারভেজ, মোহাম্মদ টিটু, আবু শামা, যুবদল নেতা মো. শাহজাহান। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটাহাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় কিশোরগ্যাংয়ের পরিচালনায় প্রকাশ্যে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ধর্ষণের মত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে। বর্তমানে এলাকায় কিশোরগ্যাংয়ের ভয়ে স্থানীয় ব্যবসায়ীসহ নানান পেশার মানুষ আতঙ্কিত।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কার্যক্রম বরদাশত করা হবে না : এনসিপি
পরবর্তী নিবন্ধ‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হলেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে’