আঞ্জুমান মুফিদুল ইসলামের কম্বল বিতরণ

| মঙ্গলবার , ২৮ জানুয়ারি, ২০২৫ at ১০:০২ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সেবা মূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও বিভিন্ন এতিম খানায় কম্বল বিতরণ করা হয়। গতকাল সোমবার আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের মেহেদীবাগ গোলপাহাড়স্থ অফিস প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সভাপতিত্বে করেন সহ–সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী। উপস্থিত ছিলেন সহ–সভাপতি অধ্যাপক কাজী শাহাদাৎ হোসেন, সহ–সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, র্নিবাহী সদস্য মোহাম্মদ ওসমান গণি,সহকারী পরিচালক মো. সেলিম নাসের, হিসাব কর্মকর্তা আবদুল কাইয়ুম ও সাইট ইঞ্জিনিয়ার মো. আবিদুর রহমান সোহেল। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধ৩১ দফার সমর্থনে চকবাজার বিএনপির লিফলেট বিলি
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টে চন্দ্রঘোনা ইউনিয়ন উপজেলা চ্যাম্পিয়ন