নগরের উত্তর আগ্রাবাদের দাইয়াপাড়ায় একটি ভবনে মশার লার্ভা পাওয়া যাওয়ায় ভবন মালিক খোকনকে ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বলেন, অসচেতনভাবে মশার লার্ভা উৎপাদন ও জনগণের জীবন হুমকিতে ফেলার দায়ে অভিযুক্তকে সিটি করপোরেশন আইন ২০০৯ এর ৯২ ধারা অনুসারে জরিমানা করা হয়েছে। তিনি জানান, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জায়গা, জমে থাকা পানি এবং বিভিন্ন স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত করে তা ধ্বংস করা হবে। যেখানে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাবে, সেখানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












