গাউসিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার সংবর্ধনা অনুষ্ঠান গত ১ এপ্রিল কোর্ট হিলস্থ একটি রেস্টুরেন্টে সিনিয়র আইনজীবী মুহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আনজুমানের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার। স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী শাখার সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এম.ফয়েজ উদ্দীন চৌধুরী। অ্যাডভোকেট মুহাম্মদ আরিফ উদ্দীন চৌধুরীর পরিচালনায় সংবর্ধিত অতিথি ছিলেন গাউসিয়া কমিটি জেলা আইনজীবী শাখার নির্বাহী সদস্য অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, অ্যাডভোকেট মুহাম্মদ রোকন উদ্দীন জুয়েল। বক্তারা বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে। আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী,অ্যাডভোকেট মুহাম্মদ নুর হোসাইন, অ্যাডভোকেট মুহাম্মদ ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ ফোরকান আল মামুন খান, অ্যাডভোকেট মুহাম্মদ ফাহিমুল ক্বাদির, অ্যাডভোকেট এস এম নাজুমল আলম, অ্যাডভোকেট মুহাম্মদ মুবিন মুন্না, অ্যাডভোকেট মুহাম্মদ সাইফুজ্জামান নয়ন, অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন মানিক, অ্যাডভোকেট সাব্বির আহমেদ শাকিল, অ্যাডভোকেট মোতাহের হোসেন রাসিব, অ্যাডভোকেট শেখ শরফুদ্দিন সৌরভ, মুহাম্মদ এমদাদুল ইসলাম, মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












