আইআইইউসির ২৪৮ তম সিন্ডিকেট সভা

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

আইআইইউসির ২৪৮ তম সিন্ডিকেট সভা উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, বিওটি ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, উপ–উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, চবি প্রফেসর ড. সুলতান আহমেদ, অনলাইনে সংযুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. খালেদ রহিম, প্রফেসর ড. দেলোয়ার হোসেন, প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, প্রফেসর ড. নাজমুল হক নদভী ও রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার। সভায় বিগত ২৪৭ তম সিন্ডিকেট সভার কার্যবিবরনী পেশ ও বিস্তারিত আলোচনা করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন পেশ করা হয়। সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। ফাইন্যান্স কমিটির বিগত সভার কার্যবিবরণী পেশ ও বিস্তারিত আলোচনার পর তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া বিভিন্ন কমিটির প্রতিবেদন পেশ করা হয় এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত উদ্ধার করতে হবে : মেয়র রেজাউল
পরবর্তী নিবন্ধশ্রমজীবীদের মাঝে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপহার বিতরণ