অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB) তরুণ বিজ্ঞাপন পেশাজীবীদের জন্য দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা শার্পেনার ২০২৬ সফলভাবে সম্পন্ন করেছে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ৩১ জানুয়ারি ঢাকায় অ্যাডকম অফিসে। এ বছর দেশের বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা থেকে অংশগ্রহণকারী ১১টি দল প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে তারা তাদের সৃজনশীল চিন্তাভাবনা ও কৌশলগত দক্ষতা উপস্থাপন করে। উপস্থাপনার একটি প্রতিযোগিতামূলক পর্ব শেষে শক্তিশালী সৃজনশীল ও কৌশলগত চিন্তার ভিত্তিতে গ্রে ঢাকা–এর টিম ইরেজার বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন সাইয়েদা জান্নাত আহমেদ এবং মো. সাজিদুল করিম দীপু।
শার্পেনার ২০২৬–এর বিজয়ীরা টিম ঢাকা হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অউঋঊঝঞ ২০২৬ ইয়াং লোটাস ওয়ার্কশপে, যা অনুষ্ঠিত হবে ১৭–১৯ মার্চ থাইল্যান্ডের পাতায়ায় রয়্যাল ক্লিফ হোটেলস গ্রুপে। ওয়ার্কশপের অংশ হিসেবে তারা ADFEST-2026-GI অংশগ্রহণ করবেন, যা অনুষ্ঠিত হবে ১৯–২১ মার্চ, যেখানে এশিয়া–প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে আগত শীর্ষস্থানীয় তরুণ সৃজনশীল পেশাজীবীরা একত্রিত হবেন। শার্পেনার ২০২৬–এর বিচারক প্যানেলে ছিলেন খ্যাতনামা বিজ্ঞাপন সংস্থার শীর্ষস্থানীয় পেশাজীবীরা মোহাম্মদ আকরুম হোসেন, চিফ ক্রিয়েটিভ অফিসার, পপফাইভ; রাশিকা ওসমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্ল্যানিং, অ্যাডকম; এবং নুরুর রহমান, এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর, গ্রে ঢাকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসিব হাসান চৌধুরী। অনুষ্ঠানে অঅঅই–এর নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আহসানুল আপন, জেনারেল সেক্রেটারি এবং এম এ মারুফ, জয়েন্ট সেক্রেটারি যা তরুণ প্রতিভা বিকাশে সংস্থাটির ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। প্রেস বিজ্ঞপ্তি।












