আন্তর্জাতিক অলিম্পিক ডে উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহযোগিতায় এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে সার্কিট হাউস–কাজির দেউড়ি হয়ে পুনরায় স্টেডিয়ামে এসে হয়। বেলুন উড়িয়ে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ও সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ড. মোহাম্মদ জিয়া উদ্দিন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত র্যালিতে উপস্থিত ছিলেন উপ–পুলিশ কমিশনার ডিসি–দক্ষিণ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদ উপ পরিচালক (চট্টগ্রাম) শিহাব উদ্দিন, যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, চট্টগ্রাম মোহাম্মদ দুলাল মিয়া, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সাবেক সদস্য শাহনেওয়াজ রিটন, প্রবীন কুমার ঘোষ, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খান, মাহাবুবুর রহমান সাগর, মোহাম্মদ মারুফ, বিপ্লব পার্থ, মোহাম্মদ ফারুক, সোহেল সরওয়ার, জাতীয়তাবাদী ক্রীড়া দলের মো. মামুন উদ্দিন, নজরুল বাবু, হায়দার কবির প্রিন্স, একরাম আবছার, কাজী মিজান, ইকবাল হোসেন, সিজেকেএস সহকারী প্রশাসনিক কর্মকর্তা আমীর হোসেন সহ বিভিন্ন একাডেমি দলের কোচ ও খেলোয়াড়, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।












