অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

অভিনয়ে আসার আগে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। রাজধানীর নাখালপাড়ার একটি কোচিং সেন্টারে পড়াতেন তিনি। সেই কথা এখন অতীত। তবে আবারও অভিনেতার ক্লাস করার সুযোগ আসছে। তবে এবার একাডেমিক বই পড়াবেন না তিনি। জানা গেছে, অভিনয়ে আগ্রহীদের জন্য মাস্টারক্লাস নেবেন সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা। এই প্রথম এ ধরনের পাঠ দিতে যাচ্ছেন তিনি। সেখানে একজন অভিনেতার প্রস্তুতি, চরিত্র বোঝা ও চরিত্রের ভেতরে প্রবেশ, আবেগকে বিশ্বাসযোগ্য অভিনয়ে রূপ দেওয়া, পরিচালকের নির্দেশনা বোঝা এবং অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন তিনি। শুক্রবার রাজধানীর বাংলা মোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস। আয়োজন করেছে একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস (এসিপি)

পূর্ববর্তী নিবন্ধ১৪ ঘণ্টায় মিলিয়ন পার করলো ‘বিষণ্ন মেঘ’
পরবর্তী নিবন্ধনতুন গানে কণ্ঠ দিলেন আসিফ