অপার বিষ্ময়

শিউলি বড়ুয়া | রবিবার , ১০ মে, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

জাদুর কাঠির জাদুর ছোঁয়ায়

মা যে আমার প্রথম আশ্রয়।

আমার মায়ের শাসনত্রাসন

মা যে আমার শিক্ষালয়।

মা যে আমার খাওয়া দাওয়া

ঘুম পাড়ানির সাথি।

মা ই আমার বেঁচে থাকার

নীরব আলোক বাতি।

একটু ব্যথায় মা কে ডাকি

চোখে ঝরে পানি।

কোমল হাতে মুছে দেয়

মা যে আঁচল টানি।

মায়ের স্নেহে মায়ের আদরে

হার মানা হার স্বর্গসুখ।

এ জীবনের সেরা সময়

যখনই দেখি মায়ের মুখ।

হে দয়াময়,

সবার মা সবার কাছে

শ্রেষ্ঠ পূজনীয়।

আমার মাকে আরো তুমি

দীর্ঘ আয়ু দিও।

পূর্ববর্তী নিবন্ধমা
পরবর্তী নিবন্ধমাগো তোমায় খুঁজি