অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে চট্টগ্রামের হার

| মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৬ ক্রিকেটের বিভাগীয় পর্যায়ের প্রথম সেমিফাইনাল খেলায় হেরে গেছে চট্টগ্রাম জেলা দল। ফলে ফাইনালে উঠতে না পারার হতাশা নিয়েই তাদের ফিরতে হয়েছে নোয়াখালী থেকে। গতকাল নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় ফেনী জেলা দল ১৩ রানে পরাজিত করে চট্টগ্রাম জেলা দলকে। টসে জিতে ফেনী প্রথমে ব্যাট করে। তারা নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তুলে নেয়। জবাব দিতে নেমে চট্টগ্রাম ৪৮.৩ ওভার খেলে ১৫৭ রান তুলে সবাই আউট হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধবইমেলা সরাসরি উপস্থাপনায় তারা
পরবর্তী নিবন্ধজাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি আমার কাছে বড় চমক : শম্পা রেজা