অনন্তকাল

নিবেদিতা বড়ুয়া | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

এই পৃথুলা শহরে কোথায় খোঁজবো তোমায়

সময়ের সাঁকো পেরিয়ে —–

ঋতু বদলায় অথচ আমার জানা নেই

শনির গ্রহে আমি ভেঙে চুরমার হই

আর বধ হয় করুন অনূভুতি।

আগুনের আঁচ জ্বলছে গোপন চুলায়

যেখানে রন্ধন হয়, বুকের দহনে বৃষ্টির জল

এতো জল কোথায় রাখি?

ইচ্ছের ঘটিয়ে কেবল বিষের বাঁশী।

তুমি নিভৃত গভীরে কোন রোদ্দুরে পোহাও রোদ

তবে কি মুখোশে ঢেকেছো মুখ আদিম কালের বাকলে,

ভুলে গেছো কিছু ছোঁয়া দূর থেকে ক্ষীর জমে

সেখানেই মেদহীন ঝরঝরে বিন্যাস হয় ।

ছায়াও ঘরে ফিরে যায়

আমার আমিও খড়ম পায়ে হাঁটে—–

পশ্চিমের দেয়ালে খিলান দিয়ে

খোঁজে তবু তোমায় অনন্তকাল।

পূর্ববর্তী নিবন্ধমেঘেঢাকা তারা
পরবর্তী নিবন্ধওরে কর্ণফুলীরে