৫ সেপ্টেম্বরের লংমার্চকে ঐতিহাসিক গণসমাবেশে পরিণত করতে হবে

মহানগরী জামায়াতের বিশেষ দায়িত্বশীল সমাবেশে নজরুল ইসলাম

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:৩৯ পূর্বাহ্ণ

অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকাচট্টগ্রাম লংমার্চ এবং লংমার্চপরবর্তী লালদীঘি ময়দানের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী মহানগরীর বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকাচট্টগ্রাম লংমার্চ শুধু একটি কর্মসূচি নয়, এটি জনগণের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং দেশকে সংকট থেকে উত্তরণের দাবিতে একটি গুরুত্বপূর্ণ গণআন্দোলনের অংশ। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং জনগণের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের কারণে জনগণ ও কৃষকের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তা অবিলম্বে নিরসন করতে হবে।

সমাবেশে আরো বক্তব্য দেন, উত্তর জেলা আমির মুহাম্মদ আলাউদ্দিন সিকদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বশর, মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, বন্দর থানা আমির মাহমুদুল আলম, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, . আ ম ম মসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানবীকে (স.) নিবেদিত শাশ্বত ধ্বনি পরিষদের আবৃত্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধনারী এশিয়া কাপের দশম আসর আজ শুরু