২৩৬ দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে এসজেডএইচএম ট্রাস্ট

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ত্বরিকামাইজভাণ্ডারীয়ার প্রবর্তক আওলাদে রাসুল (.) গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারী (.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রকল্প শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) বৃত্তি তহবিল আয়োজিত ২০২৫ পর্বের তৃতীয় ধাপের বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে বুয়েট, মেডিকেল, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্‌্‌রাসার মোট ২৩৬ জন দরিদ্র, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে মোট ১২ লাখ ৩৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি তহবিলের সদস্য আবু সালেহ সুমনের সঞ্চালনায় ও ট্রাস্টের সচিব এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এরশাদ উল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম, সমাজসেবক সৈয়দ শিহাব উদ্দিন আলম, শিশুকিশোর সমাবেশ আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান। স্বাগত বক্তব্য দেন, অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসজেডএইচএম বৃত্তি তহবিলের সভাপতি চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, এসজেডএইচএম ট্রাস্ট শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্ট হলো একটা রুহানী ট্রাস্ট। তাই এখান থেকে বৃত্তি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এই ট্রাস্ট শিক্ষিত জাতি তৈরি, জনগণের সেবা, মানব সেবা, সমাজের উন্নয়ন এবং মানুষের উপকারে কাজ করে যাচ্ছে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ জুনায়েদ, নাতে মোস্তফা (.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন হাফেজ আরমান হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে কোনো গড়িমসি চলবে না’
পরবর্তী নিবন্ধশিল্পী মানস পাল চৌধুরী মাটি ও মানুষের শিল্পী