‘১৩ জুন লালদীঘি ময়দানের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে হবে’

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:৪৮ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল বলেছেন, সরকার জুলাই সনদ থেকে দিন দিন দূরত্ব বৃদ্ধি করছে। জুলাই সনদ বাস্তবায়ন না করতে বিভিন্ন টালবাহানা করছে। ১৩ জুন শনিবার লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

গতকাল রবিবার সকালে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষ্যে সাতকানিয়ার কেরানীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক। এতে জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আ ক ম ফরিদুল আলম সহ প্রমুখ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলোকিত প্রজন্ম গড়তে অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫