১২ মেট্রিক টন বিটুমিনসহ দুই ব্যক্তি আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৮:৪০ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়া এলাকা থেকে ১২ মেট্রিক টন বিটুমিনসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আটকরা হল– লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার গোপাল চন্দ্র দের ছেলে সুমন চন্দ্র দে (৩৮) ও ভোলা সদর থানার সিরাজ ব্যাপারীর ছেলে মো. আব্দুল্লাহ প্রকাশ আজিজ (৪০)। র‌্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ মেট্রিক টন বিটুমিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। তারা দীর্ঘদিন ধরে সরকারি–বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে কম মূল্যে এসব ক্রয় করে আসছিল। পরে পাইকারি ও খুচরা বিক্রি করতো। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক দলও মার্জ হবে, শঙ্কায় ফিরোজ রশীদ
পরবর্তী নিবন্ধতাপদাহ চাষিদের আতংক ‘ফ্রুট ড্রপিং’