চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসকরা প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দিয়ে চলছেন। খুব কম লোক রয়েছে, যাহারা হোমিও ওষুধ খাননি। এ পদ্ধতির চিকিৎসা সেবায় যারা রয়েছেন, সকলকেই আরো দক্ষ ও আন্তরিকতার সাথে যোগ্যতা অর্জন করতে হবে।
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ঈদ পুনর্মিলনী ও বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন–২০২৬ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক ডা. একেএম ফজলুল হক সিদ্দিকীর উপস্থাপনায় চট্টগ্রাম বিভাগের প্রয়াত হোমিও চিকিৎসকদের স্মরণ করে শোক প্রস্তাবের পর বিশেষ অতিথির বক্তব্য দেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম মাওলা মুরাদ, এনএসডিএফ’র আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান, ডা. কিরণ শর্মা প্রমুখ। বক্তব্য দেন, ডা. উজ্জ্বল দাস, ডা. শওকত ইমরান সুমন, ডা. কামাল হোসেন, ডা. সাগর দে, ডা. ফয়সাল উদ্দিন, ডা. রুপম রুদ্র, ডা. দিপাল মিত্র, ডা. ফরিদ, ডা. লোকমান, ডা. জানে আলম, ডা.আব্দুস সোবহান, ডা. শাহ আলম, ডা. আব্দুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














