বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত ২০ নভেম্বর চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ মিলনায়তনে ‘বন্ধ্যাত্ব জটিলতা ও হোমিওপ্যাথিক চিকিৎসা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম জেলা শাখার উপদেষ্টা ডা. মৃদুল কান্তি দে। সভাপতিত্ব করেন ডা. মোহাম্মদ আবদুর রাজ্জাক।
ডা. মোহাম্মদ মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ডা. অমিতা দেবী। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ডা. পি সি সাহা। বিশেষ অতিথি ডা. ওমর ফারুক, ডা. মোহাম্মদ আলী জিন্নাহ, ডা. মৃণাল কান্তি নাথ, ডা. মো. আব্দুল্লাহ আল ফারুক চৌধুরী, ডা. বিমল কান্তি মজুমদার, ডা. আরিফুল ইসলাম, ডা. আবদুর রহিম, ডা. মাসুকা বেগম, ডা. অনিমা পাল ও ডা. শিপ্রা প্রভা মহাজন।
বক্তারা বলেন, বন্ধ্যাত্ব একটি সংবেদনশীল স্বাস্থ্য সমস্যা। এ বিষয়ে রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ, সঠিক মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চিত করা জরুরি। প্রেস বিজ্ঞপ্তি।












