হিজরি নববর্ষ উদযাপন মঞ্চের আরবী বর্ষ বরণ ও বর্ষ বিদায় অনুষ্ঠান

| শুক্রবার , ২৭ জুন, ২০২৫ at ১২:১৯ অপরাহ্ণ

হিজরী নববর্ষ উদযাপন মঞ্চের উদ্যোগে আজ শুক্রবার বিকাল ৩টা হতে কাজীর দেউরীস্থ জিয়া স্মৃতি জাদুঘর মেমোরিয়াল হলে হিজরী বর্ষ বরণ ও বর্ষ বিদায় উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে থাকছে কেরাত, হামদ–নাতে রাসুল (দ.), সূফী সংঙ্গীত, কাউয়ালী, নওরোজের গান, জাগরী সংঙ্গীত, দেশাত্ববোধক গান, নাটক–নাটিকা, কৌতুকসহ অসংখ্য ইভেন্ট। অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য হিজরী নববর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ আলী আছগর খান ও সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজি ও অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশ্রমিক নেতা মির্জা আবুল বশরের শোকসভা আজ