বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার দ্বি–বার্ষিক সম্মেলন গত ১৯ জুন সীতাকালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক মাস্টার অশোক কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মুমিন। পরিষদের যুগ্ম আহবায়ক বাবলু দাশ ও নয়ন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ–সভাপতি বিপুল কুমার দত্ত। মুখ্য আলোচক ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, জুয়েল চক্রবর্তী, হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব উজ্জ্বল দত্ত। উপস্থিত ছিলেন বাবলু দাশ, টিটু শীল, বিজয় দত্ত, শিমুল নাথ, রাজীব সরকার, উত্তম শীল, সুদীপ নাথ, প্রকাশ শীল, জুয়েল দাশ, পাঁচকড়ি শীল, ডা. জয়টু কুমার শীল অরুণ কুমার দে, অশোক কুমার দে, শিবু রাম কৃষ্ণ দে, সন্জীব নাথ, বাবলা সরকার, সুমন কান্তি শীল, পলাশ আচার্য্য, সুভাষ দেবনাথ প্রমুখ। ১ম অধিবেশনের সভাপতি মাস্টার অশোক কুমার নাথের সমাপনী বক্তব্যে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে জেলা কমিটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় ২য় অধিবেশনে মাস্টার অশোক কুমার নাথকে সভাপতি ও উজ্জ্বল দত্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












