হাটহাজারীতে তিন ছিনতাইকারী আটক ছুরি উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

হাটহাজারী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে তিন ছিনতাইকারীকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ছুরি ও নগদ টাকা উদ্ধার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ–পরিদর্শক মো. ফয়সাল জানান, গত শনিবার দিবাগত রাতে পৌরসভাস্থ পশ্চিম দেওয়ান নগর ১১ মাইল বিদ্যুৎ অফিসের পাশে নাসির সওদাগর চায়ের দোকানের সামনে রাস্তার উপর ভুক্তভোগী মো. সৌরভের কাছ থেকে ছিনতাইকারীরা ধারালো ছুরি দেখিয়ে হুমকি দিয়ে সাথে থাকা সর্বস্ব ছিনতাই করে নেয়। ছিনতাইয়ের শিকার সৌরভ পিতা–মৃত মো. রিপন নাড়িয়া পাড়া, ৭নং ওয়ার্ড, জেলা নেত্রকোনা, বর্তমান সুজা নগর, রশিদের ভাড়াটিয়া। ছিনতাইকারীরা হলো মোহাম্মদ ইমন (১৯), পিতা মো কাজল মিয়া, জেলা –কিশোরগঞ্জ, মো. মাসুম (১৭) পিতা– মো. শাহাজান, জেলা – নেত্রকোনা, মতিবুর রহমান (১৯), পিতা–আবু ছিদ্দিক, চন্দ্রপুর, মাটিয়া মসজিদ, উভয়ে জমিরের ভাড়াটিয়।

এ বিষয়ে ভুক্তভোগী মো. সৌরভ হাটহাজারী মডেল থানায় গতকাল রোববার মামলা দায়ের করেন। পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করেন। আটককৃতদের কাছ থেকে একটি ছুরি, ও দুই হাজার নগদ টাকা উদ্ধার করে। আটককৃতদের গতকাল রোববার আদালতে প্রেরন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভাসানী ফাউন্ডেশনের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা