হাজী ক্যাম্প একাদশ কো. ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জয়

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে হাজী ক্যাম্প একাদশ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গতকাল রোববার শহীদ শাহজাহান মাঠে দিনের প্রথম খেলায় হাজী ক্যাম্প একাদশ ২ উইকেটে সাইনিং স্পোর্টস একাডেমিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠে এবং নিয়ম রক্ষার অপর ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩ উইকেটে নিও ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে টসে জিতে ব্যাট করতে নেমে সাইনিং স্পোর্টস একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিজান সর্বোচ্চ ৭৪, ইশতিয়াক অপরাজিত ৬৩ ও সোলাইমান ৪২ রান করেন। হাজী ক্যাম্প একাদশের সাব্বির ৩টি এবং আফ্রিদী, রাব্বি ও রুবেল প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। জবাবে হাজী ক্যাম্প একাদশ ১৮ ওভারে ৮ উইকেটে ২০৩ রান করে জয় তুলে নেয়। দলের পক্ষে সাব্বির সর্ব্বোচ ৫৩, ফয়সল ৪৪ ও লতিফ ৩১ রান করেন। বল হাতে সাইনিং স্পোর্টস একাডেমির মিজান ২৬ রানে ও শাহারুক ৩৭ রানে ৩টি করে উইকেট লাভ করেন।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ হাজী ক্যাম্প একাদশের সাব্বিরের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক এম আর মন্‌জু। দুপুরে অনুষ্ঠিত অপর ম্যাচে টসে জিতে নিও ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৬৬ রানে রান সংগ্রহ করে। ব্যাট হাতে দলের পক্ষে বেলাল রাজা সর্বোচ্চ ৮৪ ও সৌরভ দাশ ২১ রান করেন। বল হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাদিয়ান ৫০ রানে ৩টি এবং মামুন, রিয়াদ ও সজল প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করে। জবাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৬.২ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান করে ৩ উইকেটে জয় পায়। দলের পক্ষে বনি ৫২ ও সাইমুল ৩৪ রান করেন।

বল হাতে নিও ক্রিকেট একাডেমির বেলাল রাজা ২২ রানে ৪টি উইকেট পান। এছাড়া তানভীর ২টি ও ইয়াছিন ১টি উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনির হাতে পুরস্কার তুলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক মো. মামুনুল ইসলাম পিইঞ্জ। আজ সোমবার সকাল ৯টায় হাক্কানী একাদশ বনাম চট্টগ্রাম ক্রিকেট একাডেমি, দুপুর ১টায় পাহাড়তলী স্পোর্টিং ক্লাব বনাম সিএস স্পোর্টস একাডেমি পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধবেতার ফুটবল টুর্নামেন্টে ‘সাঙ্গু দল’ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধটেস্ট অভিষেকে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন মাহফিজুল