জাতীয় মহিলা ক্রিকেট লিগে ঢাকাকে হারালো চট্টগ্রাম

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

১৫ তম জাতীয় মহিলা ক্রিকেট লিগে নিজেদের শেষ ম্যাচে ঢাকা বিভাগীয় মহিলা দলের বিরুদ্ধে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দল। গতকাল রোববার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ১৪ রানে ঢাকা বিভাগীয় মহিলা দলকে পরাজিত করে। দুপুরে টসে জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুর্শিদা খাতুন ৬২ ও রুবাইয়া ৫৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ঢাকা বিভাগ ২০ ওভারে ৫ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে লতা মন্ডল ৩০, শামীম সুলতানা ও ফাতেমা উভয়ে ২৩ রান করেন। বল হাতে চট্টগ্রামের ফারজানা ইয়াসমিন ২টি উইকেট লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দলের মুর্শিদা খাতুন হ্যাপি। চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দল লিগে নিজেদের ৭টি ম্যাচের ২টিতে জয় পেয়েছে। বাকি ৫টিতে তারা পরাজিত হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধরাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলে সাব্বির-আফিফ