হযরত মামুন খলিফা (র.) স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

গাউছিয়া ইসলামি কিন্ডারগার্টেন আয়োজিত হযরত মামুন খলিফা (.) স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ গত ৩০ মে কানাইমাদারী ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন কমিটির সচিব মোহাম্মদ জাকির হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান। হল সুপার নাজমুল হায়দার চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র সভাপতি, এ কে এম আবু ইউসুফ, কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া দাখিল সুন্নিয়া মাদ্রাসার সচিব মো. আজিজুল্লাহ, ব্যাংকার আবদুর রহমান, জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. খোরশেদ আলম, ৫নং ইউপি সদস্য ডা. মোহাম্মদ সেলিম উদ্দিন, মীর মনজুর, অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল আলম। উপস্থিত ছিলেন শিক্ষিকা নাছরিন সুলতানা আরজু, খুরশিদ জাহান তাজবি, উম্মে সালমা মুনা, মিশকাতুল জান্নাত রাফা, আরফান কবির রাফিল, মাওলানা ওসমান গনি, জাহাঙ্গীর আলম, মো. ইউনূস প্রমুখ। বক্তারা বলেন, দেশের সুনাগরিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, সততা এবং মানবিক মূল্যবোধের শিক্ষায় বেড়ে উঠতে হবে।

পূর্ববর্তী নিবন্ধশফিক রেহমান ও মাহমুদুর রহমানের নেতৃত্বে সম্পাদকদের নতুন সংগঠন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড