স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান হলেন আবদুল আজিজ

| রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:০৩ পূর্বাহ্ণ

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন মোহাম্মদ আবদুল আজিজ স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২১ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৩৯৬তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আবদুল আজিজ চেয়ারম্যান নির্বাচিত হলেন।

ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আজিজ ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করে ১৯৭২ সালে তাঁর কর্মজীবন শুরু করেন। শ্রম এবং নিষ্ঠার মাধ্যমে তিনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। আজিজ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য।

লায়ন মোহাম্মদ আবদুল আজিজ ১৯৮৫ সালে লায়নস্‌ ক্লাবস্‌ ইন্টারন্যাশনালে যোগ দেন এবং ২০০৫–০৬ মেয়াদে ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২, বাংলাদেশ–এর গভর্নর নির্বাচিত হন। তিনি লায়নস্‌ ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটাল নামে তিনটি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধগ্রেটার চিটাগং রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি